থানা থেকে আসামি পালিয়ে যাওয়ায় দুই পুলিশ সাময়িক বরখাস্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৭, ১৯:৫৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৯:৫৬

থানা থেকে আসামি পালিয়ে যাওয়ায় দুই পুলিশ সাময়িক বরখাস্ত

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে শনিবার সকালে পারভেজ মাঝি (৩১) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। শুক্রবার রাতে শ্রীনগর র‌্যাব-১১ তাকে আটক করে শ্রীনগর থানায় সোপর্দ করে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই নাসির উদ্দিন ও কনস্ট্যাবল রাজন মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম  পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাতক আসামি পারভেজ মাঝি শ্রীনগরের সেলামতি গ্রামের আব্বাস মাঝির ছেলে।

তিনি জানান,‘পলাতক আসামির বিরুদ্ধে থানা থেকে পালানোর জন্য মাদকের পাশাপাশি আরেকটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে ধরার জন্য পুলিশের একটি টিম কাজ করেছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন জানান,র‌্যাব-১১ পারভেজকে ১৯০ পিস ইয়াবাসহ আটক করে মাদক আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করে। সকালে ডিউটি অফিসার এসআই নাসির উদ্দিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজত থেকে বের করে। এ সময় তার হাতে হাতকড়া না থাকায় সে পালিয়ে।

আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের জন্য আরও ত্রাণ পাঠিয়েছে মালয়েশিয়া

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের