হাতিয়ায় সি-ট্রাকসহ সব নৌ-যান চলাচল বন্ধ

নোয়াখালী প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৭, ১৮:০৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৮:৩১

নোয়াখালী টানা ভারীবর্ষণ, বৈরী আবহাওয়া ও তিন নম্বর সতর্কতা সংকেত থাকার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যানঘাট-চরচেঙ্গা ও চেয়ারম্যানঘাট-নলচিরা দুই রুটের দুইটি সি-ট্রাকসহ সব নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

জেলা প্রশাসক জানান, নোয়াখালী-হাতিয়া রুটের মানুষের জানমাল রক্ষায় সোমবার সকাল থেকে ওই দুই রুটে সব নৌযান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, নোয়াখালীর মূল ভূ-খন্ড থেকে যাত্রীদের যাতায়াতের জন্য বিআইডব্লিউটিসির চরচেঙ্গা-চেয়ারম্যানঘাট রুটে শহীদ আবদুর রব সেরনিয়াবাত ও চেয়ারম্যানঘাট-নলচিরা রুটে শেখ ফজলুল হক মনি নামের দুইটি সি-ট্রাক রয়েছে। প্রতিটি সি-ট্রাকের যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে ৩০০ জন করে। প্রতিদিন দুইবার ঘাট থেকে ছেড়ে যায় সি-ট্রাক দুইটি।

কিন্তু বৈরী আবহাওয়া ও উপকূলে তিন নম্বর সতর্কতা সংকেত থাকার কারণে সোমবার থেকে সি-ট্রাক দুটি বন্ধ রয়েছে। যার ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কিন্তু এর মধ্যেও অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সাগর পাড়ি দিচ্ছেন ইঞ্জিনচালিত নৌকা, ট্রলার ও স্পিডবোট দিয়ে। যাতে যাত্রীদের প্রাণহানীর আশঙ্কা রয়েছে।

চেয়ারম্যানঘাট সী-ট্রাক কাউন্টার ম্যানেজার নিপু জানান, বৈরী আবহাওয়া ও তিন নম্বর সতর্কতা সংকেত থাকার কারণে কর্তৃপক্ষের নির্দেশে সি-ট্রাক বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশে না পাওয়া পর্যন্ত সি-ট্রাক চলাচল বন্ধ থাকবে। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি