সন্তান হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১৭:১৩আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৭:২১

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাকিল মিয়া (ছবি: প্রতিনিধি) কুমিল্লার বুড়িচংয়ে আট মাস বয়সী শিশু সন্তান হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাকিল মিয়া কুমিল্লার চান্দিনা উপজেলার খৈলকুড়ি গ্রামের আবদুল মতিনের ছেলে।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজ্জাকুল ইসলাম খসরু জানান, দণ্ডপ্রাপ্ত আসামি শাকিলের সঙ্গে কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার মামুন মিয়ার মেয়ে সোনিয়া আক্তার লিপির বিয়ে হয়। তারা চান্দিনার পাশের বুড়িচং উপজেলার শাহ দৌলতপুরে ভাড়া থাকতেন। এরইমধ্যে সোনিয়া জানতে পারেন, শাকিল আগেও একটি বিয়ে করেছেন। সেখানে তার সন্তানও রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। কলহের জের ধরে শাকিল তার দ্বিতীয় স্ত্রী লিপির সন্তান তাহসিনকে ২০১৪ সালের ১৯ মে গলা টিপে হত্যা করে। পরে লিপি বুড়িচং থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ সরকার একই সালের ৭ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন। বিচারক সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে শাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড প্রদান করেন।

মামলার বাদী তাহসিনের মা সোনিয়া আক্তার লিপি রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘শাকিলের মতো মানুষের ফাঁসির দাবি করছি।’

আরও পড়ুন- ঢাবির ভিসি প্যানেল অবৈধ: হাইকোর্ট

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে