বরিশালে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৮

বরিশাল প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১৭:৫৮আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৭:৫৮

বিএনপির মিছিলে পুলিশের বাধা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। লাঠিচার্জে আট জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলেও বাধা দেয় পুলিশ।

অনুমতি না থাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে মিছিল করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মিছিলে পুলিশের লাঠিচার্জ শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জ এবং বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন  বিপ্লব এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মীর জাহিদুল কবির। তারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরীর সদর রোডে বিএনপি দলীয় কার্যালয় থেকে যুবদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে অশ্বিনী কুমার হলের প্রধান ফটকে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা উপেক্ষা করে যুবদল নেতাকর্মীরা মিছিল নিয়ে সদর রোড অতিক্রমের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এরপর পুলিশ লাঠিচার্জ করলে যুবদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে পুলিশের লাঠিচার্জ লাঠিচার্জে জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম তছলিমউদ্দিন, মামুন রেজা খান, মাওলা রাব্বী শামীম, যুবদল কর্মী শামসুদ্দোহা আজাদ, হাবিবুর রহমান হাবিব ও সুজনসহ আট জন আহত হন।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সংগঠনের কার্যালয় থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের করলে অশ্বিনী কুমার হলের প্রধান ফটকে পুলিশ তাদের আটকে দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের বাদানুবাদের পর মিছিল দুটি ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে পুলিশের লাঠিচার্জ ঘটনাস্থলে দায়িত্বপালনকারী কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই ) আবদুল কুদ্দুস বলেন, ‘অনুমতি ছাড়া মিছিল বের করায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলকে বাধা দেওয়া হয়েছে। যুবদল পুলিশের বাধা উপেক্ষা করে সদর রোডে মিছিলের চেষ্টা করলে তাদের ঠেলে দলীয় কার্যালয়ের দিকে সরিয়ে দেওয়া হয়।’

কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই  সত্যরঞ্জন খাসকেল বলেন, ‘বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালনে কোনও বাধা দেওয়া হয়নি। কিন্তু যুবদলের নেতাকর্মীরা পুলিশের আদেশ অমান্য করে আমাদের ধাক্কা দিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সামান্য লাঠিচার্জ করে তাদের দলীয় কার্যালয়ে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।’

আরও পড়ুন:


চট্টগ্রামে রিজভীর সভাস্থল থেকে লেবার পার্টির চেয়ারম্যানসহ আটক ১০

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি