নোয়াখালীতে ১ লাখ ২৩ হাজার মিটার জাল জব্দ, ৫ জেলের দণ্ড

নোয়াখালী প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৭, ২০:৫৭আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২১:১২

হাতিয়ায় জব্দ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় পাঁচ জেলেকে দণ্ড, ১৫ কেজি ইলিশ জব্দ ও ১ লাখ ২৩ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। সুবর্ণচর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে তিন জেলেকে জেল ও দুই জেলেকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় তিন হাজার মিটার জাল ধ্বংস ও ১৫ কেজি মাছ জব্দ করা হয়। হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে কলাপাড়া নামক স্থান থেকে ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্ধ করেছে মৎস্য বিভাগ।

দণ্ডিতরা হলো উপজেলার চর আলাউদ্দিন গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে মো. শেখ ফরিদ(২৪), সিরাজুল মাওলার ছেলে মো. সোহাগ(২৮), জামশেদ উদ্দিনের ছেলে মাঈন উদ্দিন(২৬) ও একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. রিয়াজ (১৮) ও  হুমায়ন কবিরের ছেলে ফয়সল (১৯)।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ও উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর চর আলাউদ্দিন এলাকায় অভিযান চালান। এসময় আইন অমান্য করে ইলিশ ধরার অভিযোগে মৎস্য সংরক্ষন আইন ১৯৫০ অনুযায়ী মো. শেখ ফরিদ, মো. সোহাগ ও মাঈন উদ্দিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একই গ্রামের মো. রিয়াজ ও ফয়সলকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় ৩ হাজার মিটার জাল ধ্বংস ও ১৫ কেজি মাছ জব্দ করা হয়।

হাতিয়ায় জব্দ জাল দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে কলাপাড়া নামক স্থান থেকে ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্ধ করে মৎস্য বিভাগ। মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার ভোর পর্যন্ত মেঘনার নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মৎস্য বিভাগকে সার্বিক সহযোগিতা করে হাতিয়ার কোস্টগার্ড।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদ হোসেন বুধবার বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন,‘অভিযান শেষে হাতিয়ার তমরুদ্দি ঘাটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার রিজাউল করিমের উপস্থিতিতে জব্ধ করা জালগুলো পোড়ানো হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫৪ লাখ টাকা। মেঘনার কলাপাড়া এলাকায় দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার দিকে নদীতে ইলিশ ধরার জাল ফেলে রাখতে দেখা যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় জালগুলো নদী থেকে তুলে নেওয়া হয়।’

আরও পড়তে পারেন:

বাংলা ট্রিবিউনে প্রতিবেদনের পর যমুনা নদীতে অভিযান

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের