ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার মোক্তার চার দিনের রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো
১৪ অক্টোবর ২০১৭, ২০:৩১আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২০:৩১

  চট্টগ্রাম

নগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যার ঘটনায় গ্রেফতার মোক্তার হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৪ অক্টোবর) মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট থানার ওসি (তদন্ত) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মোক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ১০দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।’

এর আগে শনিবার ভোরে নগরীর বড়পুল এলাকার একটি বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজে হত্যাকাণ্ডের আগে মোক্তারকে সুদীপ্তের বাসার দিকে যেতে দেখা গেছে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর সকালে বাসা থেকে ডেকে নিয়ে নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকায় সুদীপ্তকে পিটিয়ে হত্যা করা হয়। নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর অনুসারী হিসেবে পরিচিত সুদীপ্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি করতেন। সিটি কলেজ কেন্দ্রীক ছাত্রলীগের মধ্যকার বিভেদ নিয়ে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার মোক্তার হোসেন চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় থাকতেন। যুবলীগ নেতা হিসেবে পরিচিত মোক্তারের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়।

আরও পড়তে পারেন: ‘আইএস ’ পরিচয়ে স্কুল ছাত্রকে অপহরণের অভিযোগ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে