সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৭, ১৪:৫৯আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৫:০৬

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার কুখরালিতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশি শামসুর রহমান (৪৫) আইসক্রিম দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায়। শনিবার(১৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহম্মদ জানান, ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ অভিযান চালালে অভিযুক্ত শামসুর পালিয়ে যায়।   

নির্যাতিত শিক্ষার্থীর পিতা জানান, আহত শিশুটিকে উদ্ধার করে শনিবার রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর)  তার পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অভিযুক্ত লম্পট শামসুর রহমান (৪৫) সহ পুরো পরিবার  ঘটনার পর থেকে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, ‘শিশু নির্যাতনের ঘটনায় আমি ও আমার পরিবার  সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহম্মদ বলেন, ‘লম্পট শামসুরকে ধরতে অভিযান চলছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি