জেলা প্রশাসকের উপস্থিতিতে পাঁচ হাজার রোহিঙ্গাকে টিকা খাওয়ানো হয়েছে

বান্দরবান প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৭, ১৬:১৮আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৯:০১

রোহিঙ্গাদের টিকা খাওয়াচ্ছেন বান্দরবানের জেলা প্রশাসক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তমব্রুর জিরো পয়েন্টে আশ্রয় নেওয়া পাঁচ হাজার রোহিঙ্গাকে কলেরার টিকা খাওয়ানো হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা খাওয়ানো শুরু করেন। এক থেকে শুরু করে সব বয়সীকে এ টিকা খাওয়ানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অংসুই প্রু, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরোয়ার কামাল প্রমুখ।

রোহিঙ্গাদের টিকা খাওয়ান বান্দরবানের জেলা প্রশাসক

জেলা প্রশাসক বলেন, ‘এখানকার আবহাওয়ার সঙ্গে মিয়ানমারের আবহাওয়ার তারতম্যের কারণে রোহিঙ্গারা ডায়রিয়া ও কলেরাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তারা যাতে নতুন করে এধরনের রোগে আক্রান্ত না হয় সে জন্য টিকা খাওয়ানো হচ্ছে। ’

তিনি আরও বলেন,‘তমব্রু সীমান্তের ২০টি পয়েন্টে পাঁচ হাজার রোহিঙ্গাকে টিকা খাওয়ানো হয়েছে। এ কার্যক্রম অব্যহত থাকবে।

এসময় তিনি রোহিঙ্গাদের যেন কোনও ধরনের সমস্যা না হয়, সে কারণে আইনশৃংখলা বাহিনীকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন।

 পরে তিনি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।

আরও পড়তে পারেন: চুয়াডাঙ্গায় গরু ব্যবসায়ীদের কুপিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ডাকাতি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী