‘আশিয়ানভুক্ত দেশগুলো চাপ দিলেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব’

কক্সবাজার প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৭, ১২:৪৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৩:০৫

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আশিয়ানভুক্ত দেশগুলো মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করলে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি। তিনি বলেছেন,রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে মালয়েশিয়া।

সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় তিনি ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন এবং নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

রোহিঙ্গাদের খোঁজ-খবর নিচ্ছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে তার দেশ।

মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা ঘুরে দেখেন তিনি। এসময় মালয়েশিয়ার মানব উন্নয়ন মন্ত্রী রিচার্ড রিওদ ও স্থানীয় পদস্থ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

‘আশিয়ানভুক্ত দেশগুলো চাপ দিলেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব’

এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং-এর সোমবার বিকালে কক্সবাজার আসার কথা রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী