সিলেটে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ কর্মী খুন

সিলেট প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৭, ১৭:০৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৭:১০

নিহত ছাত্রলীগ কর্মী উমর মিয়াদ

সিলেটের শাহপরাণ থানাধীন টিলাগড় ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জের ধরে উমর মিয়াদ (২২) নামের এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) টিলাগড় মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়- নিহত উমর মিয়াদ শাহপরাণ থানাধীন সদর উপজেলার বালুচর এলাকার বাসিন্দা আবুল মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি সিলেটের জগন্নাথপুর।
নিহত উমর সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু গ্রুপের অনুসারী। 

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা (গণমাধ্যম) জানান, টিলাগড় ছাত্রলীগের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দেলে ছাত্রলীগ কর্মী উমর খুন হয়েছে। এঘটনায় পুলিশ হাসপাতাল থেকে ফখরুল ইসলাম নামে একজনকে আটক করেছে। সে সিলেট সিটি করপোরেশনের কর্মী।

 আরও পড়তে পারেন: সুন্দরবনে আবারও বেড়েছে দস্যুদের তৎপরতা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী