পচা স্যান্ডউইচ সরবরাহ করায় মিষ্টির দোকানের ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো
১৬ অক্টোবর ২০১৭, ২০:১৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২০:১৮

চট্টগ্রাম

আদালতের একটি প্রশিক্ষণ কর্মশালায় পচা স্যান্ডউইচ সরবরাহ করায় চট্টগ্রামের একটি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন আদালতের যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে জাহানারা ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম মূখ্য মহানগর হাকিম আদালতের একটি প্রশিক্ষণ কর্মশালায় কোতোয়ালি মোড়ের ‘মিষ্টি মেলা’ নামে প্রতিষ্ঠানটি পঁচা স্যান্ডউইচ সরবরাহ করে। এ ঘটনায় ওই আদালত থেকে আমাদের কাছে অভিযোগ করা পাশাপাশি পুলিশের মাধ্যমে অভিযুক্তদের আদালতে হাজির করা হয়। আদালতে অভিযুক্তরা বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আদালত সূত্র জানায়, সোমবার মূখ্য মহানগর হাকিম আদালতে নতুন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণে সরবরাহ করার জন্য মিষ্টি মেলা থেকে স্যান্ডউইচ কেনা হয়। পরে খাবার সময় দেখা যায় ওই স্যান্ডউইচগুলোর সবগুলোই পচা। এ ঘটনায় আদালত ওই প্রতিষ্ঠানের ম্যানেজার শওকত আকবর (৪২) ও নাসির উদ্দিন (২৮), চার কর্মচারি মো. হাছান (১৭) এনামুল হক (২৬), এনায়েত উল্লাহ (৩২), ও জিল্লুর রহমানকে (২৫) পুলিশের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশন আদালতে হাজির করেন। আদালত শুনানি শেষে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে ওই টাকা পরিশোধ করে তারা আদালত থেকে ছাড়া পান।

 আরও পড়তে পারেন: কুমিল্লায় ১০ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী