সুদীপ্ত হত্যার ঘটনায় গ্রেফতার দু'জন তিন দিনের রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো
১৯ অক্টোবর ২০১৭, ২১:২০আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২১:৩০

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস (ফাইল ছবি)

ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যার ঘটনায় গ্রেফতার খায়ের ও বাবুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম শাহাদাত হোসেন ভূইয়া এ রিমান্ড আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট থানার পরিদর্শক রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

পরিদর্শক রহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, 'গতকাল বুধবার তাদের (আসামি) আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আজ (বৃহস্পতিবার) শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে সুদীপ্ত বিশ্বাসকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু'র অনুসারী হিসেবে পরিচিত সুদীপ্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি করতেন। ঘটনার পর পুলিশ জানায়, সিটি কলেজকে কেন্দ্র করে ছাত্রলীগের মধ্যকার বিভেদ নিয়ে সুদীপ্তকে হত্যা করা হয়।

গত ১৩ অক্টোবর রাতে নগরীর বড়পুল এলাকার একটি বাসস্টেশন থেকে মোক্তার হোসেন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পর দিন তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  মঙ্গলবার ( ১৭ অক্টোবর) রাতে নগরীর বাঘঘোনা এলাকা থেকে খায়ের ও বাবুকে গ্রেফতার করে পুলিশ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম