ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: বৃষ্টি থামলেও শেষ হয়নি দুর্ভোগ

টাঙ্গাইল সংবাদদাতা
২২ অক্টোবর ২০১৭, ১৭:৩১আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৭:৩২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

গত দুই দিনের টানা বৃষ্টিতে খানাখন্দে ভরে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। এ কারণে বৃষ্টি থামলেও শেষ হয়নি দুর্ভোগ। রবিবার (২২ অক্টোবর) দিনব্যাপী মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে চলছে যানজট। টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক ইশরাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত দুই দিনের টানা বৃষ্টিতে মহাসড়কের খানাখন্দ বেড়ে গেছে। এর মধ্যেই মহাসড়কের উন্নয়ন কাজ চলমান থাকায় অনেক জায়গায় রাস্তা কাটা পড়েছে। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে।’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

সরেজমিনে দেখা যায়, রবিবার সকালে যানবাহনের গতি কম থাকলেও বেলা ১১টার পর থেকে যানজটের সৃষ্টি হয়েছে। বিকাল চারটার দিকেও মহাসড়কে যানজট দেখা গেছে। এরপর থেকে কোথাও কোথাও যানজট ছেড়েছে কিন্তু আবার কিছুক্ষণের মধ্যেই যানজট লেগে যাচ্ছে। এ কারণে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

উত্তরবঙ্গমুখী মহাসড়কে তিন থেকে চার ঘণ্টার পথের দূরত্বে পৌঁছাতে আট থেকে ১০ ঘণ্টা সময় লাগছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত শুক্র ও শনিবার দুই দিনের টানা বৃষ্টিতে সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের