খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ১৭:৩৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৭:৩৪

খাগড়াছড়ি জুয়া খেলায় বাধা দেওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ির দক্ষিণ হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় বসতবাড়ি থেকে পুলিশ জান্নাত বেগমের (২২) লাশ উদ্ধার করে।

এ ঘটনায় স্বামী মো. মোকলেছকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, চার বছর আগে গুইমারার হাফছড়ি এলাকার দক্ষিণ হাজীপাড়ার মনসুর সওদাগরের ছেলের সঙ্গে বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ফারুক মিয়ার মেয়ে জান্নাতের। তাদের দেড় বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে মোকলেছ প্রায়ই যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতেন। কয়েকবার তা পূরণও করে জান্নাত বেগমের পরিবার। জুয়া খেলে টাকা নষ্ট করায় প্রায়ই তাদের মাঝে কলহ হতো।  সোমবার সকালেও একই কারণে তাদের ঝগড়া হয়। এ সময় মোকলেছ গলায় ওড়না পেঁচিয়ে জান্নাতকে হত্যা করেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন টিটু জানান, এ ঘটনায় মেয়ের বাবা ফারুক মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

আরও পড়ুন:

কুষ্টিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ