যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

যশোর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ২০:২১আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২০:৪২

যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ যশোর সদরের পাগলাদহ গ্রামের মাঠপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি সন্ধ্যা থেকে ঘিরে রেখেছে পুলিশ। ঢাকা থেকে পুলিশের একটি টিম গিয়ে সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাড়িটি ঘেরাও করে।

ওই বাড়ির মালিকের নাম মোজাফফর। তবে বাড়ির বাসিন্দাদের সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। নয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ গ্রামের এ বাড়ির সামনে দিয়ে একটি কাচা রাস্তা গেছে। টিনের চালের আধাপাকা বাড়িটির উল্টোদিকে মেহগনি গাছের বাগান রয়েছে। ঘেরাওয়ের পর বাড়ির আশপাশে কাউকে যেতে দিচ্ছে না পুলিশ। বাড়িটি কার বা ভেতরে কারা আছে জানতে চাইলে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘পরে আপনাদের (সাংবাদিক) ব্রিফ করব।’

বাড়ি ঘিরে পুলিশ সদস্যরা যশোর পুলিশের একটি সূত্র জানায়, জঙ্গি আস্তানা রয়েছে এমন তথ্যে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম গিয়ে সন্ধ্যায় বাড়িটি ঘেরাও করে। পরে রাত পৌনে আটটার দিকে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, কোতয়ালী থানার ওসি আজমল হুদাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সিটিটিসির সঙ্গে যোগ দেন। তাদের সঙ্গে বোম্ব ডিস্পোজাল ইউনিট, গোয়েন্দা পুলিশ, বগুড়া পুলিশসহ ৬-৭টি টিম যোগ দেয়।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী