রাবিতে ছুরিকাঘাতে ভর্তিচ্ছু শিক্ষার্থী আহত

রাবি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ০৭:৪৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ০৮:০৬

রাবিতে ছুরিকাঘাতে ভর্তিচ্ছু শিক্ষার্থী আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে চিকিৎসা দেওয়া হয়। আহত ভর্তিচ্ছু শিক্ষার্থীর নাম হুমায়ুন আজাদ চট্টগ্রামের ছেলে। তিনি সোমবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে আজাদসহ মোট পাঁচজন ভর্তিচ্ছু শিক্ষার্থী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে করে এসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নামেন। সেখান থেকে এক আত্মীয়ের বাসার উদ্দেশ্যে তারা হেঁটে বিনোদপুরের দিকে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর তাদের মধ্যে তিনজন কিছুটা সামনে এগিয়ে যায়। আজাদসহ আরেকজন কিছুটা পেছনে পড়ে যান। হঠাৎ পেছন থেকে আসা একটি অটোতে করে তিন যুবক এসে আজাদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় তার চিৎকার শুনে অন্যরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা তার হাতে ও বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, বিষয়টি তার জানা নেই। তবে তিনি খোঁজ নেবেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে