জেলেদের কাছ থেকে ঘুষ নিয়ে চার পুলিশ সদস্য ক্লোজড

বরিশাল প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ২০:৩২আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২০:৪২

বরিশাল

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটক হওয়া জেলেদের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়াসহ আরও বেশ কিছু অভিযোগে বরিশালের হিজলা থানার এক উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ক্লোজড হওয়া চার পুলিশ সদস্য হলেন, এসআই মো. মহিউদ্দিন, এএসআই সাইফুল ইসলাম ও সরোয়ার বশির এবং কনস্টেবল মাহাতাব।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত চার পুলিশ সদস্যকে হিজলা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, চার পুলিশ সদস্যের বিরুদ্ধে পাওয়া অভিযোগ খতিয়ে দেখার জন্য হিজলার সার্কেল এএসপি কামরুল আহসানকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের অন্য এক সূত্র জানায়, প্রজনন মৌসুম হওয়ায় ১-২২ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা ছিল। ওই সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বেশ কিছু জেলে আটক হন। পরে আটককৃতদের কাছ থেকে ঘুষ নিয়ে তাদের ছেড়ে দেন ওই পুলিশ সদস্যরা। এছাড়া জব্দ করা কারেন্ট জাল বিক্রি করাসহ তাদের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। গত ১৫ অক্টোবর হিজলা থানা আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে স্থানীয়রা এসব অভিযোগ করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি