যবিপ্রবির ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক তারিখ পুনঃনির্ধারণ

যশোর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৭, ১৬:৪৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৬:৪৯

যবিপ্রবির ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক তারিখ পুনঃনির্ধারণ

 যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক তারিখ ও সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চ্যান্সেলরের সম্মেলন কক্ষে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির তৃতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বিভিন্ন বিষয়ে ৯ নভেম্বর পরীক্ষা থাকলেও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে যবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না। অর্থাৎ পূর্ব ঘোষিত ৯ ও ১০ নভেম্বরই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ওই দুই দিনের মধ্যে শুধুমাত্র ইউনিটভিত্তিক সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনঃনির্ধারিত পরীক্ষার সময়সূচি হচ্ছে, ৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯.০০টা থেকে বেলা ১১.০০টা পর্যন্ত ‘ই’ ইউনিট; দুপুর সাড়ে ১২.০০টা থেকে বেলা ০২.০০টা পর্যন্ত ‘ডি’ ইউনিট এবং বিকেল সাড়ে ০৩.০০টা থেকে বিকেল ০৫.০০টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১০ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮.০০টা থেকে সকাল ১০.০০টা পর্যন্ত ‘এ’ ইউনিট; বেলা সাড়ে ১১.০০টা থেকে বেলা ০১.০০টা পর্যন্ত ‘সি’ ইউনিট এবং বিকেল সাড়ে ০৩.০০টা থেকে বিকেল ০৫.০০টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্যাবলী অর্থাৎ কেন্দ্র, আসন  এবং সময় যথাসময়ে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানসহ ভর্তি কমিটির সদস্য-সচিব রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ। 

আরও পড়তে পারেন: ফেনীতে সাড়ে চার হাজার হেক্টর আমন ধান পানিতে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের