নাশকতাসহ ছয় মামলায় রংপুর বিএনপি’র তিন নেতা কারাগারে

রংপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৭, ১৬:৪৮আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৭:০১

আদালতে রংপুর বিএনপি’র তিন নেতা (ছবি- প্রতিনিধি)

নাশকতাসহ ছয় মামলায় রংপুর মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান শামুসহ তিন নেতার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক চান্দ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজি এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী আফতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আফতাব হোসেন জানান, আজ (বুধবার) বেলা ২টার দিকে শামসুজ্জামান শামু, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান লাকু ও ছাত্রদলের সহ-সম্পাদক শহীদুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, শামসুজ্জামান শামু, আনিসুর রহমান লাকু ও শহীদুল ইসলাম ছয় মামলায় জামিনের আবেদন করেন। তবে শামসুজ্জামান শামুর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।

সূত্র আরও জানায়, জামিন নামঞ্জুর হওয়ায় আদালত এলাকায় বিক্ষোভ করেন বিএনপি’র নেতাকর্মীরা। এসময় গোলযোগের আশঙ্কায় সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে কঠোর পুলিশি নিরাপত্তায় বিএনপি’র তিন নেতাকে কারাগারে পাঠানো হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি