সড়ক দুর্ঘটনায় রোগীসহ অ্যাম্বুলেন্স চালক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৭, ১২:১৫আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১২:১৫

চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়  সড়ক দুর্ঘটনায় একটি অ্যাম্বুলেন্সে থাকা এক রোগীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- অ্যাম্বুলেন্স চালক  মো. সানাউল্লাহ (৩৪) এবং  রোগী  আক্কাছ মিয়া (৬৫)। সানাউল্লাহ পটুয়াখালী সদর থানার ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং আক্কাছ চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা।

স্বজনদের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত আক্কাছ ছিলেন ক্যান্সারের রোগী। অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে ঢাকার ক্যান্সার হাসপাতাল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ছোট দারোগারহাট এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি সামনে থাকা একটি কভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে গাড়ির চালক, রোগী ও তার স্বজনেরা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্স চালক ও রোগীকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন- আক্কাছের স্ত্রী রানী বেগম (৫৮), ছেলে মো. জাহিদ (২৭), বোন হালিমা বেগম (৪৫) ও অ্যাম্বুলেন্স চালকের সহকারী মো. ইসমাইল (২২)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহতদের সবাই এখন আশঙ্কামুক্ত। ’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের