বঙ্গবন্ধু ইকোপার্কের নাম পরিবর্তন: বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৭, ১৮:৫৮আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৮:৫৮

সিরাজগঞ্জ বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বঙ্গবন্ধু যমুনা ইকোপার্কের নাম পরিবর্তন করার অভিযোগে সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি গোলজার হোসেন বাদী হয়ে সদর আমলি আদালতে মামলাটি করেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ওই আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলজার হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার বাসিন্দা।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে বঙ্গবন্ধু যমুনা ইকোপার্কটি সারাদেশে এক নামে পরিচিতি লাভ করেছে। কিন্তু সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী হওয়ায় কৌশলে বঙ্গবন্ধু ইকোপার্ক নামের পরিবর্তন করে যমুনা সেতু ইকোপার্ক উল্লেখ করে বিভিন্ন অফিসে চিঠি পাঠিয়েছেন। সরকারি কর্মকর্তা হয়ে তিনি আইন অমান্য এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ফৌজদারি অপরাধ করেছেন।

সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী বলেন, ‘মামলার বিষয়টি আমি অবগত নই। তবে, আমার অফিসের উচ্চমান সহকারী মো. শাহজাহান হোসেন নতুন যোগদান করার পর সম্প্রতি একটি চিঠিতে ভুলবশত যমুনা সেতু ইকোপার্ক লিখেছিলেন। এটি একবারেই অনিচ্ছাকৃত ভুল ছিল। পরে সেটি সংশোধনও করা হয়েছে। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে যাবে ভাবিনি।’

আরও পড়ুন:
যে প্রক্রিয়ায় রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের