কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় রূপিসহ রুবেল রানা (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোটাল সীমান্তের আন্তর্জাতিক পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।
তার কাছ থেকে চার হাজার ৩শ’ ভারতীয় রুপি আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি ১৫ ব্যাটালিয়নের বালারহাট বিওপি’র হাবিলদার জয়নাল।
আটককৃত রুবেল রানা উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের নছর উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে দিল্লিতে কাজ করছে।
তিনি আরও জানান, আটক যুবককে ফুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়তে পারেন: পাবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষ








