পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সাত

পাবনা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ১৪:৫৩আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৭:৫৪

দুর্ঘটনা

পাবনা-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাত জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। রবিবার দুপুর পৌনে ১টার দিকে সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সাঁথিয়া উপজেলার মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ এখনও পর্যন্ত তিন জনের নাম জানতে পেরেছে। তারা হলেন, রিপন (৪২), আবুল কালাম (৪২) আয়াত আলী (৫৫)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

তিনি আরও জানান, ‘সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া নামক স্থানে পাবনা থেকে  আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে নগরবাড়ি থেকে আসা যাত্রীবাহী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের চার যাত্রী নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিন জন মারা যান। এছাড়াও আহত ২৫ জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আরও পড়তে পারেন: কারাগার থেকে মুক্তি পেলেন রাগীব আলী ও তার ছেলে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী