সুনামগঞ্জে ট্রলারডুবিতে নিহত ১ নিখোঁজ ৩

সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ১৮:১১আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৮:১২

ট্রলার ডুবি (ফাইল ছবি) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ্গে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও তিন জন। রবিবার (২৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জগন্নাথপুর থানার ওসি মো. হারুণ অর রশিদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এখন পর্যন্ত এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সঠিক কোনও তথ্য নেই।তবে তিনজন নিখোঁজ থাকার প্রাথমিক খবর পেয়েছি।

ওসি জানান, ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নিলুফার বেগম নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা যায়নি।

পুলিশও এলাকাবাসী জানান, জগন্নাথপুর উপজেলা সদর থেকে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে একই উপজেলার রোউয়াইল পলিকোনা গ্রামে যাচ্ছিল। নৌকায় অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে রানীগঞ্জ ইউনিয়নের কাটাগাঙ নদীর কাইয়ারকন্দি ডহর এলাকায় পৌঁছালে ট্রলারটি মোড় নেওয়ার সময় একপাশ কাত হয়ে ডুবে যায়। এসময় নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও এক মহিলা ডুবে মারা যান। আরও তিন জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের