বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ পৌর বিএনপির সহ-সভাপতি জাহেদুল ইসলাম চুম্বুককে (৪৫) গ্রেফতার করেছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দুপচাঁচিয়া থানার ওসি আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি পূর্ব বোরাই গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।
দুপচাঁচিয়া থানার ওসি আবদুর রাজ্জাক জানান, গত ৮ অক্টোবর স্থানীয় একটি চাতালে বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সন্ত্রাস বিরোধী আইনে থানায় একটি মামলা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ওই মামলায় পূর্ব বোরাই গ্রামে অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম চুম্বুককে গ্রেফতার করা হয়।
আরও পড়তে পারেন: সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা মালেক খুনের ঘটনায় মামলা








