দুর্নীতির মামলায় বেরোবির সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ গঠন

রংপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৭, ১৬:১৬আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৬:১৬

রংপুরের বিশেষ জজ আদালত

দুর্নীতির মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এসময় মামলা থেকে অপর ৩ আসামিকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের আইনজীবী এ কে এম হারুনর রশীদ বলেন, আজ দুর্নীতির মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। বিচারক দুদক ও আসামি পক্ষের বক্তব্য শোনার পর বেরোবি’র সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া ও সাবেক রেজিস্টার শাহাজাহান আলী মণ্ডলের বিরুদ্ধে দুদক আইনে অভিযোগ গঠন করেছেন। এ মামলার অপর তিন আসামি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক খন্দকার গোলাম ফিরোজ, সহকারী রেজিস্টার মোরশেদ আলম রনি ও অর্থ দফতরের কর্মকর্তা আশরাফুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। সেই সঙ্গে আদালত আগামী ২০১৮ সালের ২৩ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

দুদকের আইনজীবী আরও বলেন, ‘তিন আসামির বিরুদ্ধে অভিযোগ থাকার পরও তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া আইনসম্মত হয়নি বলে আমরা মনে করি। এ আদেশের বিরুদ্ধে দুদক উচ্চ আদালতে যাবে।’

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুল হক প্রমাণিক জানান, যাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আদালত তাদের প্রতি ন্যায্য বিচার করেছেন। কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনও উপাদান মামলায় ছিল না।

রংপুরের বিশেষ জজ আদালত প্রাঙ্গণ

মামলার বিবরণে জানা গেছে, মন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদন না নিয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৪৯ জন কর্মকর্তাকে নিয়োগ দেন উপাচার্য আব্দুল জলিল মিয়া। শুধু তাই নয় ক্ষমতার অপব্যাবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তহবিল থেকে অবৈধভাবে নিয়োগ দেওয়া কর্মকর্তা কর্মচারীদের মাসিক বেতন দিয়ে সরকারের ৯৮ লাখ টাকা ক্ষতি করেছেন। এমন অভিযোগেরভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে দুদক রংপুরের উপ-পরিচালক আব্দুল করিম বাদী হয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালিন উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে দুদক আইনে ২০১৩ সালের ১২ ডিসেম্বর মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক ভারপ্রাপ্ত রেজিস্টার শাহাজাহান আলী মণ্ডল, উপ-পরিচালক প্লানিং গোলাম ফিরোজ, সহকারী রেজিস্ট্রার মোরশেদ আলম রনি ও সহকারী পরিচালক খন্দকার আশরাফুল আলম।

দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ১৯ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক রংপুরের উপ-পরিচালক মোজাহার আলী সরকার উপাচার্য জলিল মিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করে।

আরও পড়ুন: ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক



/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান