ট্রাকচাপায় নীলফামারীতে মাদ্রাসাছাত্র নিহত

নীলফামারী প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৭, ১৮:০৪আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৮:০৪

নীলফামারী সৈয়দপুরের কাজীরহাটে ট্রাকচাপায় নাহিদ ইসলাম (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নাহিদ জেলা সদরের সংগলশী ইউনিয়নের বড় সংগলশী খামাতপাড়া গ্রামের রমজানুল আলীর ছেলে। সে সংগলশী হাজিপাড়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নাহিদ তাদের ভ্যানে করে বাবার হোটেলের খড়ি আনতে কাঠফার্মে যাচ্ছিল। পথে সৈয়দপুর থেকে নীলফামারীগামী মালবোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনার পরপরই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬-১৯৪০) আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের