চার লাখ রোহিঙ্গার রেজিস্ট্রেশন সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৭, ১৪:০৪আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৪:৪৪

রোহিঙ্গাদের নিবন্ধন প্রক্রিয়া চলছে (ফাইল ছবি) মিয়ানমার থেকে পালিয়ে ৬ লাখ ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে এখনও রোহিঙ্গাদের আসা থামেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের পরিচয় নিশ্চিত করছে প্রশাসন। এরইমধ্যে চার লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। সাতটি কেন্দ্রে প্রতিদিন ১২ থেকে ১৩ হাজারের মতো রোহিঙ্গার নিবন্ধন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের তত্ত্বাবধানে বিজিবি ও সেনাবাহিনী রোহিঙ্গাদের নিবন্ধনের এই কাজ করছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশনের কাজ শেষে দেওয়া হচ্ছে ছবিযুক্ত কার্ড। নিবন্ধনের জন্য অপেক্ষমাণ রোহিঙ্গারা (ছবি: প্রতিনিধি)

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে এ পর্যন্ত চার লাখ রোহিঙ্গার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। শুরুর দিকে রেজিস্ট্রেশন কেন্দ্র ও যন্ত্রপাতির সীমাবদ্ধতা থাকলেও এখন এসব কাটিয়ে ওঠা গেছে। এর আগে রোহিঙ্গারা ত্রাণের জন্য ছোটাছুটি করলেও বায়োমেট্রিক নিবন্ধনে অনীহা ছিল। রেজিস্ট্রেশনে অনেক রোহিঙ্গা নিরুৎসাহিতও করেছিল। তবে বর্তমানে ত্রাণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা পেতে নিবন্ধন কার্ডের গুরুত্ব বোঝানোর পর হুমড়ি খেয়ে পড়েছে রোহিঙ্গারা। ক্যাম্পে ক্যাম্পে মাঝিদের মাধ্যমে রোহিঙ্গাদের উদ্বুব্ধ করার পর এই গতি এসেছে।’

নতুনদের পাশাপাশি পুরনো রোহিঙ্গারাও এর আওতায় রয়েছে। ছবিযুক্ত এই কার্ডের মাধ্যমে রোহিঙ্গাদের সঠিক পরিসংখ্যান, সাময়িক আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে এই তথ্যভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 

/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান