এস এ গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

চট্টগ্রাম ব্যুরো
০৬ নভেম্বর ২০১৭, ১৬:৫৫আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৭:১৬

এস এ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের কাগজপত্র জালিয়াতি করে ২২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের মামলায় এস এ অয়েল রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (৬ নভেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান এই আদেশ দেন।

ব্যাংকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি দেশত্যাগ করতে পারেন এমন তথ্য আমাদের কাছে থাকায় আদালতের কাছে আবেদন করি। আদালত শুনানি শেষে আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে দেশের তিনটি আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন আদালত।’

আদালত সূত্র জানায়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে এলসি করে ২২৫ কোটি টাকার তেল আমদানি করে এস এ গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান এস এ অয়েল রিফাইনারি লিমিটেড। আমদানি করা ওই তেল ব্যাংকের কাগজপত্র ছাড়াই জালিয়াতি করে কাস্টমস থেকে ছাড় করায় প্রতিষ্ঠানটি। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ ব্যাংকের আগ্রাবাদ করপোরেট শাখার ম্যানেজার নিজাম আহমেদ আদালতে মামলা করেন। ওই মামলায় গ্রুপের চেয়ারম্যান এস এ অয়েল রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন আলম  এবং সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) দিদারুল আলমকে আসামি করা হয়। আদালত ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে ওই বছরের ২৭ মার্চ মামলাটি এজাহার হিসেবে থানায় রেকর্ড করা হয়। বর্তমানে চট্টগ্রাম মহানগর আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে।

প্রসঙ্গত: এস এ গ্রুপ মুসকান ব্র্যান্ডের ভোজ্যতেল বিপণন করে থাকে।

আরও পড়ুন:

ব্লগার অভিজিৎ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

/বিএল/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি