চোখ উৎপাটনের শিকার শাহজালালের নামে করা ছিনতাই মামলায় স্থগিতাদেশ

খুলনা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৭, ১৮:৩৮আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৮:৪১

শাহজালাল (ছবি: খুলনা প্রতিনিধি) খুলনায় চোখ উৎপাটনের শিকার শাহজালালের নামে করা ছিনতাই মামলাটির বিচারে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। খুলনা মহানগর দায়রা জজ অরুপ কুমার গোস্বামী এ আদেশ দিয়েছেন। একইসঙ্গে বিচারক নিম্ম আদালতে থাকা এ মামলার নথিপত্র তলব করেছেন। এ বিষয়ে রিভিশন শুনানির জন্য আদালত ২৯ নভেম্বর দিন ধার্য্য করেছেন।

শাহাজালালের পক্ষের আইনজীবী মো. মোমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার আসামি পক্ষে আদালতে ছিনতাই মামলার স্থগিতাদেশ চেয়ে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মামলাটির বিচার কার্যক্রমের ওপর স্থাগিতাদেশ দিয়েছেন এবং রিভিশনের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।

তিনি জানান, শাহজালালের বিরুদ্ধে সুমা আক্তারের দায়ের করা ছিনতাই মামলাটি দ্রুত বিচার আদালতে বিচারাধীন ছিল। মহানগর দায়রা জজ আদালতের স্থগিতাদেশের ফলে এ মামলার বিচার কার্যক্রম বন্ধ হল।

গত ১৮ জুলাই রাতে খুলনা মহানগরীর গোয়ালখালী এলাকায় ছিনতাই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ শাহজালালকে গ্রেফতার করে। ওই রাতে শাহজালালকে চোখ উৎপাটন করা অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একইসঙ্গে রাতে শাহজালালের নামে ছিনতাই মামলা দায়ের করা হয়। গত ২৫ অক্টোবর দ্রুত বিচার আদালতে এ মামলার চার্জ গঠনের আদেশ হয়।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান