যৌতুকের জন্য স্ত্রী ও শাশুড়িকে মারধরের ঘটনায় মামলা

বাগেরহাট প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৭, ২০:৪৬আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২৩:২৪

বাগেরহাট বাগেরহাটের রামপালে যৌতুকের জন্য স্ত্রী ও শাশুড়িকে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার (৬ নভেম্বর) নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে স্বামী তরিকুল ফারাজীর (২৭) নামে রামপাল থানায় মামলা করেন।

পুলিশ তরিকুল ফারাজীকে গ্রেফতার করেছে।  তিনি রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা এলাকার বাসার ফারাজীর ছেলে। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানান যায়, রামপাল উপজেলার কুমলাই খেজুরমহল এলাকার দরিদ্র জালাল তরফদারের মেয়ে ডালিয়া খাতুনের (১৮) সঙ্গে দেড় বছর আগে রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা এলাকার তরিকুল ফারাজীর বিয়ে হয়। তাদের একটি ছয় মাসের ছেলে আছে।  বিয়ের পর তরিকুল কিছুদিন মংলায় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। পরে সেই কাজ ছেড়ে বেকার হয়ে যান। একপর্যায় তিনি স্ত্রী ডালিয়ার কাছে যৌতুক হিসেবে টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তরিকুল ডালিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।

গত বৃহস্পতিবার (২ নভেম্বর) আবারও ১৫ হাজার টাকার জন্য চাপ দেন তরিকুল। টাকা যোগাড় করতে না পেরে ডালিয়া ও তার মা ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় তার বড় বোনের বাড়িতে আশ্রয় নেন। একপর্যায়ে তরিকুল স্ত্রী ও শাশুড়িকে খুঁজে বের করে শ্রীফলতলায় তার বাড়িতে নিয়ে যান। পরে তাদেরকে পার্শ্ববর্তী শেখ আব্দুল মান্ননের বাড়িতে আটক রেখে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে ডালিয়ার কোল থেকে ছয় মাসের ছেলেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দেন তরিকুল। পরবর্তীতে বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির তাদের আটকের খবর পেয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। এরপর রামপাল থানার এসআই মনিরুল ইসলাম ঘটনাস্থলে এসে মা ও মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে তাদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন: 

টঙ্গীতে হত্যা মামলায় একজনের ফাঁসি, দুই জনের যাবজ্জীবন

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের