নির্ঘুম রাত কাটালেন ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দারা

লিয়াকত আলী বাদল, রংপুর থেকে
১১ নভেম্বর ২০১৭, ১২:২৫আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৪:৩২

ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার (১০ নভেম্বর) রংপুরের সদর উপজেলার ঠাকুরপাড়া গ্রামে হিন্দুদের বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে শুক্রবার নির্ঘুম রাত কাটিয়েছেন। রাতে অনেকের পেটে কোনও দানা-পানিও পড়েনি। সকালেও নাস্তা জোটেনি অনেকের। শনিবার (১১ নভেম্বর) সকালে ঘটনাস্থল ঘুরে এসব তথ্য জানা গেছে।

ঘটনাস্থল

ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, হাড়ি-পাতিলসহ রান্না করার সরঞ্জাম লুট হয়ে যাওয়ায় রান্না করার উপায় নেই। তবে প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার রাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খিচুড়ি দেওয়া হয়েছে।

পুড়ে যাওয়া ধান

হামলার পর ভয়ে অনেকে গ্রাম ছেড়ে চলে গেছেন। পুলিশের আশ্বাসের পর কেউ কেউ বাড়িতে ফিরলেও আবার হামলা হতে পারে এই আশঙ্কায় অনেকে গ্রামে ফেরেনি। শনিবার সকালেও পুড়ে যাওয়া বাড়িঘর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

পুড়ে যাওয়া ঘরবাড়ি

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর সদরের উপজেলা নির্বাহী  কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইউএনও বলেন, ‘তাদের বাড়িঘর নির্মাণ করে দেওয়া হবে।’

ধ্বংস্তূপ থেকে শনিবারও ধোঁয়া বের হতে দেখা গেছে

এদিকে হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের গুলিতে নিহত হামিদুলের লাশ এখনও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুলিবিদ্ধ ৬ জনের মধ্যে মাহবুবকে আশঙ্কাজনক অবস্থায় সিসিইউতে রাখা হয়েছে।

আরও পড়ুন:

 রংপুরে হামলার ঘটনায় দু’টি মামলা, আটক ৫৩

হিন্দুদের বাড়িতে আগুন দিয়ে চালানো হয় লুটপাট

/এএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের