আওয়ামী লীগের অধীনেই নির্বাচনে যাবে বিএনপি: খাদ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৭, ১৪:৩৩আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৪:৩৩

বরিশালে খাদ্যমন্ত্রী

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি জামায়াত দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই আগামী নির্বাচনে অংশ নিবে বিএনপি। মুখে যতই সহায়ক সরকার দাবি করুক, আওয়ামী লীগের অধীনেই নির্বাচন যাবে তারা।’ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম শনিবার (১১ নভেম্বর) এসব কথা বলেছেন।

ভোলার মনপুরা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আরও বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর হিসেবে ক্ষমতায় বসাতে হবে। সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’  

বরিশালে খাদ্যমন্ত্রী ১

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব বলেন, ‘মনপুরা মানুষের প্রাণের দাবি ছিল মনপুরাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা। আমি আল্লাহর রহমতে মনপুরাকে নদী ভাঙনের হাত থেকে বাঁচানোর জন্য ব্লকের ব্যবস্থা করেছি। শিগগিরই কাজ শুরু হবে। মনপুরার সব রাস্তা পাকাকরণ প্রায় শেষ হয়েছে। মনপুরাকে আধুনিক উপজেলা হিসেবে গড়তে চাই।’

এসময় আরও বক্তব্য রাখেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আকতার চৌধুরী।

সম্মেলন শুরু হওয়ার আগে মনপুরায় এক হাজার মট্রিক টন ধারনক্ষমতা সম্পন্ন খদ্যগুদাম উদ্বোধন করা হয়েছে। উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. আবুল হোসেন আবু মেম্বারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা  শ্রমিক লীগের সভাপতি মো. আবু তাহের। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের