এস আলম গ্রুপের টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় রাশেদ আহমেদ ওরফে সাজু (২২) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) ভোরে নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার এসআই ইমদাদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার জুয়েলের স্বীকারোক্তি অনুযায়ী সাজুকে আজ গ্রেফতার করা হয়েছে। সাজুর পরিকল্পনায় তারা টাকাগুলো ছিনতাই করে বলে সে আমাদের জানিয়েছিল।
এর আগে গত ৬ নভেম্বর প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় আছাদগঞ্জ থেকে ৫ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে খাতুনগঞ্জ যাওয়ার পথে ম্যানেজার শাহজাহানের কাছ থেকে গ্রেফতার সাজু, জুয়েলসহ আরও চারজন টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে জুয়েলকে ধরে ফেলে এবং তার কাছে থাকা টাকার ব্যাগটি উদ্ধার করে। পরে জুয়েলকে গণপিটুনি দিয়ে ওই দিন পুলিশে দেয় জনতা। জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সাজুকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪








