চিকিৎসার নামে কিশোরীকে ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো
১২ নভেম্বর ২০১৭, ১৯:১২আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৯:১২

যাবজ্জীবন চিকিৎসার নামে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ফুল মিয়া (৪৮) নামে এক ভণ্ড কবিরাজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। রবিবার (১২ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোতাহির আলী এ রায় দেন। একই রায়ে আদালত দণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। বাদীর আইনজীবী বিবেকানন্দ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
দণ্ডিত ফুলমিয়া কুমিল্লার মুরাদনগর এলাকার বাসিন্দা। তিনি নগরীর বায়েজিদ থানাধীন চন্দ্রনগর এলাকায় আস্তানা গড়ে সেখানে চিকিৎসার নামে ঝাড়ফুঁক করতেন।
বিবেকানন্দ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ভিকটিম, মামলার বাদী, ডাক্তারসহ মোট আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন।’ দণ্ডিত আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছেন বলে জানান তিনি।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৭ জানুয়ারি ভিকটিমের পরিবার চিকিৎসার জন্য তাকে দণ্ডিত ফুল মিয়ার কাছে নিয়ে গেলে সে অসুস্থতা ভালো করার নামে এক পর্যায়ে ভিকটিমকে ধর্ষণ করেন। ঘটনার পাঁচ দিন পর ২২ জানুয়ারি ভিকটিমের বাবা মোজাম্মেল হক ফুল মিয়ার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় মামলা দায়ের করেন। ২০০৮ সালের ৫ এপ্রিল ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ২০০৯ সালের ২২ জানুয়ারি আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। আট জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী