হিলি স্থলবন্দর: অক্টোবরে রাজস্ব এসেছে অতিরিক্ত ১ কোটি ২৯ লাখ টাকা

হিলি প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ১২:৫৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১২:৫৯

হিলি স্থলবন্দর ২০১৭-১৮ অর্থবছরের অক্টোবর মাসে হিলি স্থলবন্দরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রার অতিরিক্ত এক কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।গত অক্টোবরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি ৫৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে পুরো মাস শেষে আদায় করা হয়েছে ১১ কোটি ৮৭ লাখ টাকা। হিলি স্থল শুল্কস্টেশনের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মো. মশিয়ার রহমান মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়ের প্রধান কারণ হচ্ছে, গত অক্টোবর মাসে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম একদিনের জন্যও বন্ধ ছিলনা। বন্দর দিয়ে স্বাভাবিকভাবে পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করেছে। এছাড়াও ভারতীয় কাস্টমস এর সাথে আলোচনা করার ফলে তারা বন্দর দিয়ে আগের চেয়ে বেশি পণ্য রফতানি করেছে। এর ফলে বেশি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। এসব কারণেই বন্দর থেকে রাজস্ব আদায়ের মাত্রা বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘বন্দর দিয়ে পণ্য আমদানির ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসেও লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ পরিমাণ রাজস্ব আদায় করতে পারবো বলে আশা করছি। ’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী