রূপগঞ্জে হেলিকপ্টার বিধ্বস্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ১৬:১৩আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২০:১৫

রূপগঞ্জে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার (ছবি: প্রতিনিধি)
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কলাতলী এলাকায় বেসরকারি শিল্প প্রতিষ্ঠান পারটেক্স গ্রপের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রূপগঞ্জে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার (ছবি: প্রতিনিধি)

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় হেলিকপ্টারটি দ্রুত অবতরণের চেষ্টা করে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে এটি বিধ্বস্ত হয়। এখনও হেলিকপ্টারের গন্তব্য সম্পর্কে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।  হেলিকপ্টারটি আনুমানিক প্রায় ৪০০ ফুট ওপর থেকে আছড়ে পড়ে বলেও জানান তিনি।

আহতরা হলেন- পাইলট কর্নেল (অব.) মিজান (৪৬), কো-পাইলট স্কোয়াড্রন লিডার (অব.) জিয়া ইসলাম (৩৮) এবং প্রকৌশলী ফররুখ আহমেদ (৪৫)। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম