পার্বতীপুরে দুর্ঘটনার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

দিনাজপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ১২:৪৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১২:৪৪

  দিনাজপুর

দিনাজপুরের পার্বতীপুরে চার ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকালে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানটি লাইনে আটকে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল।  পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শোভন রায় ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া রেল ক্রসিং-এ বৃহস্পতিবার ভোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চালক নিহত এবং অপর জন আহত হয়েছে।

পার্বতীপুর জিআরপি থানার ওসি মীর মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে পার্বতীপুর থেকে খুলনাগামী একটি তেলবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই কাভার্ড ভ্যান চালক বিপ্লব নিহত হয়। কাভার্ড ভ্যানে থাকা অপর ব্যক্তি আহত হয়।  দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি রেল লাইনের ওপর পড়ে থাকায় ভোর সাড়ে ৫টার দিকে খুলনা থেকে পার্বতীপুর থেকে আসার পথে সীমান্ত এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন কাভার্ড ভ্যানটির সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। এতে ঢাকা-পার্বতীপুর রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেললাইন থেকে কাভার্ড ভ্যানটি সরিয়ে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চালক নিহত, ট্রেন চলাচল বন্ধ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী