নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে বাজার, দেড় হাজার কেজি মাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ নভেম্বর ২০১৭, ১৩:২২আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৪:০৭

চট্টগ্রাম সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে মাছের বাজার বসানোয় এক হাজার ৩৩৬ কেজি মাছ জব্দ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস নগরীর ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করেন।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দ মাছের মধ্যে রয়েছে ৪৫ কেজি বড় চিংড়ি, ১৯০ কেজি ছোট চিংড়ি, ৮২০ কেজি লইট্টা, ৬৪ কেজি তেলাপিয়া, ৪৩ কেজি গ্রাসকার্প, ২০ কেজি সরপুঁটি, ২৪ কেজি কার্প, ৬০ কেজি রুই, ৬০ কেজি বাটা মাছ ও ১০ কেজি কাঁচকি মাছ।

আব্দুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস নগরীর ফিশারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সড়কের ওপর বাজার বসিয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন ধরনের এক হাজার ৩৩৬ কেজি মাছ জব্দ করা হয়েছে। মাছগুলো নগরীর বিভিন্ন এতিমখানায় বিলি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সড়কে বাজার বসানোর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা ছিল। এ বিষয়ে বার বার সতর্ক করার পরও তারা সড়ক অবরোধ করে বাজার বসিয়ে আসছে।’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী