রাখাইনে এখনও সহিংসতা চলছে: ইউএনএইচসিআর

কক্সবাজার প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ১২:২৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১২:৪৯

লুইস অভিন মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর এখনও ভয়ভীতি প্রদর্শনসহ নানা নির্যাতন অব্যাহত রয়েছে। তারা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। যে কারণে রোহিঙ্গারা এখনও বাংলাদেশমুখী। নিজেদের নিরাপদে রাখতে তারা বাংলাদেশে পালিয়ে আসছে। বুধবার (২২ নভেম্বর) রাতে কক্সবাজারে স্থানীয় এক হোটেলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) সিনিয়র ইমার্জেন্সি কো-অর্ডিনেটর লুইস অভিন এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
ব্রিফিংয়ে লুইস অভিন বলেন, ‘রাখাইনে রোহিঙ্গারা এখনও অনিরাপদ বোধ করছে। তারা সব সময় নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। তারা রাখাইনে স্বাধীনভাবে চলাচল করতে পারে না। তারা আতঙ্কের মধ্যে থাকে। পরিবারের সিংহভাগই যেহেতু বাংলাদেশে চলে এসেছে, এ কারণে রোহিঙ্গারা এখনও বাংলাদেশ সীমান্তমুখী। তারা বাংলাদেশে পালিয়ে আসছে। রাখাইনের পরিস্থিতি যতদিন উন্নতি না হয়,অথবা স্বাধীনভাবে থাকার পরিবেশ সৃষ্টি না হয় ততোদিন রোহিঙ্গাদের পালিয়ে আসা থামবে না।’
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের আলোচনা চলছে। ইউএনএইচআর আশা করে, মিয়ানমারের সঙ্গে এমনভাবে বাংলাদেশের চুক্তি হোক যাতে রোহিঙ্গারা রাখাইনে মিয়ানমারের নাগরিক হিসেবে ফেরত যেতে পারে । তারা যাতে স্বাধীনভাবে রাখাইনে বসবাস করতে পারে । এ ব্যাপারে ইউএনএইচসিআর রোহিঙ্গাদের সবসময় সহযোগিতা দিতে প্রস্তুত।’
তিনি উল্লেখ করে বলেন, ‘অতীতে রোহিঙ্গাদের মিয়ানমারের ফেরত পাঠানো হলেও তারা বার বার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে এসেছে।’ এবারের প্রত্যাবাসন চুক্তি যাতে আগের মতো না হয় সে প্রত্যাশার কথাও জানান তিনি।
লুইস অভিন বলেন, ‘রোহিঙ্গাদের মানবাধিকার ও রাখাইনে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে।’
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘সম্প্রতি পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে গড়ে সাড়ে সাত ভাগ অর্থাৎ প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা চরম অপুষ্টিতে ভুগছে। একই সঙ্গে পালিয়ে আসা ২৫ ভাগ রোহিঙ্গা অপুষ্টিজনিত রোগে ভুগছে।’
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের রিপোর্ট অনুযায়ী, গত ২৫ আগষ্ট থেকে এই পর্যন্ত ৬ লাখ ৩১ হাজার ৫০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এই সংখ্যা দিন দিন বাড়ছে।

/এআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের