সড়কের পাশে পাওয়া নবজাতক মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৭, ১৪:১১আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৪:১১

সড়কের পাশে পাওয়া নবজাতক মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন

মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকার সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতক মৌলভীবাজার সদর হাসপাতালের শিশুটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। শিশুটি সুস্থ আছে। উদ্ধারের পাঁচ দিন পরও তার বাবা ও মায়ের খোঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র নার্স লাভলি বেগম বাংলা ট্রিবিউনকে জানান, ‘শিশুটি বর্তমানে সুস্থ আছে। আমরা তার দেখাশোনা করছি। কেউ শিশুটিকে নিতে চাইলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে  আদালত থেকে তাকে নিতে হবে।’

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সুহেল আহমদ বাংলা ট্রিবিউনকে জানান, শিশুটি সুস্থ আছে। তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শিশুটিকে দত্তক নিতে অনেকে আবেদন করেছেন। তবে তার জন্মদাতা বাপ-মাকে খোঁজে বের করার জন্য পুলিশের একটি দল কাজ করছে।’

মৌলভীবাজার সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা.পার্থ সারথী দত্ত কাননগো বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উদ্ধার হওয়া মেয়ে শিশুটির এখনোও নাম রাখা হয়নি। তার বয়স ২/৩দিন হতে পারে। তার ব্যাপারে মৌলভীবাজার শিশু আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত:গত ২০ নভেম্বর সোমবার সন্ধ্যায় শাহবন্দর এলাকায় সড়কের পাশে শিশুর কান্না শুনে এলাকার লোকজন কাছে গিয়ে দেখতে পান একটি নবজাতক পড়ে আছে। এরপর মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসকরা শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণের জন্য হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেছে। শিশুটির ভরণ পোষণ করছে সমাজসেবা অধিদফতর মৌলভীবাজার।

আরও পড়ুন: সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী