কিস্তির সাতশ’ টাকার জন্য রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাভার প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৭, ১৮:৩৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ২১:২২

বাবা হারিয়ে দিশেহাড়া রিকশাচালক শাজাহানের মেয়ে ও স্ত্রী

সাভারে কিস্তির সাতশ’ টাকা দিতে না পারায় রিকশাচালকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই শফিকুল ইসলাম।

নিহত শাজাহান মিয়ার বাড়ি বগুড়ার শারীয়াকান্দিতে।

স্থানীয়রা জানান, রিকশাচারক শাজাহান মিয়া বগুড়া থেকে এসে স্ত্রী ও ছেলে (৭)-মেয়েকে (১৪) নিয়ে আশুলিয়ার ভাদাইল এলাকায় বাসা ভাড়া নেন। পরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন।  এর কিছুদিন পর বাসার পাশে শহিদুলের মালিকানাধীন স্থানীয় একটি সমিতি থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে নিজেই একটি রিকশা কিনেন। ঋণের টাকা পরিশোধ শেষে মাত্র সাতশ’ টাকা বকেয়া ছিল। তিনি বকেয়া টাকার পরিশোধ করতে দেরি করায় শনিবার রাতে তাকে মোবাইলফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে শহিদুল ও গ্যারেজ মালিক নওসেদ।

নিহত রিকশাচালকের মেয়ে সোনিয়া আক্তার বলেন, “রাতে বাবাকে মোবাইলে ডেকে নিয়ে যায় শহিদুল ও গ্যারেজ মালিক নওসেদ। এর কিছুক্ষণ পর বাবা মোবাইলে ফোন দিয়ে বলতে থাকেন, ‘আমাকে বাঁচাও মা। আমাকে বাঁচাও। ওরা আমাকে মেরে ফেললো।” আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি বাবার নিথর দেহ মাটিতে পড়ে আছে। তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এই গেরেজে ডেকে নিয়ে শাজাহানকে পিটিয়ে হত্যা করা হয়েছে

পরিবারের একমাত্র অবলম্বনকে হারিয়ে শাজাহানের স্ত্রী রিক্তা আক্তার বলেন, ‘আমার ছেলে- মেয়েকে নিয়ে আমি কিভাবে বেঁচে থাকবো। পাষণ্ড মানুষগুলো এমন নির্য়ভাবে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করলো। কাকুতি মিনতি করেও তাকে বাঁচাতে পারলাম না। আমি গ্যারেজ মালিক নওশেদ ও  দোকানি শাহিদুলসহ সব অপরাধীর বিচার চাই।’

নিহতের ভাই বকুল হোসেন বলেন, ‘আমার ভাই তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। তাকে হারিয়েছে। ওরা কিভাবে বেঁচে থাকবে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত গ্যারেজ মালিক ও ওষুধ দোকানদার শহিদুল ইসলাম পলাতক। রবিবার সকালে এলাকায় গিয়ে তাদের খুঁজে পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নওসেদের গ্যারেজ ও শহিদুলে ওষুধ দোকান বন্ধ। বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই ও মামলা তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। এছাড়াও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

আরও পড়ুন: করের আওতা বাড়ানোর পরামর্শ বরিশালের ‘কর বাহাদুর’ আব্দুর রাজ্জাকের

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের