চর আলাতুলীর আস্তানায় তিন জঙ্গির লাশ: র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ১৩:৫১আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৪:৪৪

চর আলাতুলীর জঙ্গি আস্তানায় র‌্যাবের মিডিয়া উইং এর প্রধান মুফতি মাহমুদ খান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলীর মধ্যচরে জঙ্গি আস্তানায় তিন জঙ্গি নিহত হয়েছে। র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, কিছু বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  

মুফতি মাহমুদ খান বলেন, ‘ওই আস্তানায় দুটি বোমা ও ডেটোনেটর নিষ্ক্রিয় করা হয়েছে। ফরেনসিক টিম এখনও কাজ করছে। বিস্ফোরণে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। জঙ্গিদের গায়ে লাগানো ভেস্টের বিস্ফোরণ থেকেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। র‌্যাবের অভিযানের সময় জঙ্গিরা গুলি, বোমা ও হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে।’ রাজশাহী অঞ্চলের কোনও জায়গায় নাশকতা চালানোর লক্ষ্যে জঙ্গিরা এখানে প্রশিক্ষণ নিচ্ছিল বলে র‌্যাব ধারণা করছে। চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলীতে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান

জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক রাশিকুলের স্ত্রী নাজমা বেগম, নাজমার মা-বাবা মিনারা বেগম ও  খোরশেদ আলীকে র‌্যাব হেফাজতে নিয়েছে বলেও জানান তিনি। তারা এই আস্তানা থেকে দূরে অন্য একটি বাড়িতে থাকেন। রাশিকুল দীর্ঘদিন ধরে রোগের কারণে বিছানায় পড়ে আছেন। 

উল্লেখ্য, সোমবার (২৭ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে চর আলাতুলীর এই বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করে র‌্যাব। কর্মকর্তারা জানান, অভিযানের সময় র‌্যাবকে লক্ষ্য করে ওই বাড়ি থেকে গুলি চালানো হয়। র‌্যাব পাল্টা হামলা চালায়। পরে বাড়ির ভেতরে বিস্ফোরণ ঘটে এবং তিনটি ঘরে আগুন ধরে যায়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী