বেনাপোলে সাড়ে ৩২ হাজার ডলারসহ যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ১৪:১৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৪:১৯

বেনাপোলে সাড়ে ৩২ হাজার ডলারসহ যাত্রী আটক বেনাপোল টার্মিনালে ভারত থেকে আসা আওলাদ হোসেন (৩৯) নামে যাত্রীর ব্যাগ থেকে সাড়ে ৩২ হাজার আমেরিকান ডলার জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় আওলাদ হোসেনকে আটক করা হয়।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ৮টার সময় প্যাসেঞ্জার টার্মিনালের তল্লাশি চৌকি থেকে তাকে আটক করা হয়।  

আটক আওলাদ হোসেনের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ জেলার শ্যামলাপুর থানার বালুরচর গ্রামে।

বিজিবি জানায়, গোপন সূত্রে জানা যায় একজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্য নায়েক আব্দুর রহমান, সৈনিক সিদ্দিকুর রহমান ও নজরুল ইসলাম বেনাপোল চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনালের পাশে অবস্থান নেন। ওই যাত্রী ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষ করে প্যাসেঞ্জার টার্মিনালে বিজিবির তল্লাশি চৌকিতে আসলে তার গতিবিধি দেখে সন্দেহ হয়। পরে ওই যাত্রীকে ক্যাম্পে নিয়ে তার ব্যাগ তল্লাশি করে সাড়ে ৩২ হাজার আমেরিকান ডলার ও বাংলাদেশি ১০ হাজার টাকা পাওয়া যায়।

৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেম জানান, জব্দ করা টাকাসহ আওলাদ হোসেনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের