বরিশালে জাল নোটসহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আটক

বরিশাল প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ১৪:৪৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৪:৪৪

জাল নোটসহ আটক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নাজমুল

বরিশালে মো. নাজমুল ওরফে আজমল (২৬) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ৪৫ হাজার টাকার জাল-নোটসহ আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি  এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম।

নাজমুল ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার উত্তর বাঁশবুনিয়া গ্রামের জিয়াউল হকের ছেলে। সে নিজের বড় ভাইয়ের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার একটি বাসা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুলকে জাল নোটসহ গ্রেফতার করা হয়েছে। ভালোবাসার সম্পর্ক নিয়ে বড় ভাই মো. আল-আমিন ছোটভাই নাজমুলকে মারধর করেছিল। এর জের ধরে ২০১০ সালে নাজমুল ও তার দুই বন্ধু মিলে বড় ভাই আলামিনকে হত্যা করে। এঘটনায় মামলা হলে ২০১৬ সালে ঝালকাঠি  জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক তাকে মৃতুদণ্ড দেন।

 আরও পড়ুন: চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ শুরু

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী