সেই এডিসি ও চিকিৎসকের মধ্যে সমঝোতা

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৭, ১৬:৩১আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৬:৩১

করমর্দন করছেন সেই এডিসি ও সাবেক সিভিল সার্জন লক্ষ্মীপুরের সেই  এডিসি শেখ মুর্শিদুল ইসলাম এবং সাবেক সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফকের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্থানীয় সার্কিট হাউজে জেলা প্রশাসন ও চিকিৎসকবৃন্দের মধ্যে বৈঠক শেষে এ সমঝোতার কথা জানানো হয়। এ সময় তারা একে অপরকে জড়িয়ে ধরেন।

জানা যায়, দুপুর ১২টায় জেলা প্রশাসন ও স্থানীয় চিকিৎসক নেতৃবৃন্দ সার্কিট হাউজের দোতলায় বৈঠকে বসেন। দুপুর দেড়টায় বৈঠক থেকে বের হয়ে আসেন সবাই।

কোলাকুলি করছেন এডিসি ও সাবেক সিভিল সার্জন এ সময় ডা. সালাহ উদ্দিন শরীফ বলেন, ‘প্রশাসনকে সঠিকভাবে পরিচালনার জন্য এবং  জনগণের সেবা যেন বিঘ্নিত না হয়, সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল আলোচনার মাধ্যমে সেগুলো নিরসন করেছি।’

ওএসডি হওয়া এডিসি শেখ মুর্শিদুল ইসলাম বলেন, ‘যখন ঘটনা অতিরঞ্জিত হয়েছে তখন আমরা চিনতে পেরেছি, কিন্তু তখন বিষয়টি আমাদের কন্ট্রোলে ছিল না। যাই হোক এখন আমরা একে অপরকে চিনেছি, জেনেছি, বুঝেছি। একে অপরকে চিনতে না পারায় ঘটনাটি ঘটেছে। এখন আমরা লক্ষ্মীপুরের উন্নয়নের স্বার্থে ৪ তারিখের ঘটনা ভুলে গেছি।’

সেই এডিসি ও চিকিৎসকের মধ্যে সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. মোস্তফা খালেদ আহমদ, ডা. আশফাকুর রহমান মামুন, ডা. জাকির হোসেন ও বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুলহুদা প্রমুখ।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত শহরের কাকলি স্কুলের প্রবেশ পথে আগে পরে যাওয়াকে কেন্দ্র করে সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরের দিন বুধবার জামিন পান সাবেক সিভিল সার্জন।

এসব ঘটনায় এডিসি শেখ মুর্শিদুল ইসলাম ও ভ্রাম্যামাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরজ্জামানকে তলব করেন হাইকোর্ট। এ ঘটনায় এডিসিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রাণালয়ে পদায়ন করা হয়। 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের