সাভারে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

সাভার প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৭, ২০:১০আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ২০:১৩

সাভার

সাভারে জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা -ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে সাভারের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার কৃষিবিদ ওয়েস্ট ভিউর সীমানা প্রাচীর এলাকায় এ ঘটনা ঘটে। বিরুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন, কৃষিবিদ ওয়েষ্ট ভিউ এর ডিএমডি জাকির (৫৫), সুপার ভাইজার বিল্লাল হোসেন (৩৫), বাইজিদ (২০), কর্মচারী অনিক (২২), আবু সাইদ (৩২), মাসুম (৩৫) ও রুশনাই (৩০)।

স্থানীয়রা জানায়, বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার কৃষিবিদ ওয়েস্ট ভিউর সঙ্গে স্থানীয় সিরাজের জমি নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। রবিবার বিকেলে সিরাজের লোকজন তার জমিতে সিমানা প্রাচীর দিতে গেলে কৃষিবিদ ওয়েস্ট ভিউর লোকজন বাধা দেয়। এসময় বাক-বিতণ্ডতার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সিরাজের পক্ষ থেকে বুখারী নামে এক সন্ত্রাসী প্রায় ২০/৩০ জন লোকসহ অস্ত্র-সস্ত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কৃষিবিদ ওয়েস্টে ভিউর লোকজনের ওপর এলোপাথারি গুলি ছুড়ে। এতে সাতজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে বিরুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

আরও পড়ুন: ফেনীতে দিনভর বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী