ওষুধ দিতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের মার খেলেন রোগীর স্বজন

বরিশাল প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৭, ১২:০১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১২:০১

  শেবাচিম বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে।  রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক রোগীর স্বজন ওষুধ নিয়ে ওয়ার্ডের ভেতরে প্রবেশ করলে ইন্টার্ন চিকিৎসক মাহাদী নামের রোগীর ওই স্বজনকে বাইরে যেতে বলেন। তিনি জানান, ওষুধ দিয়েই চলে যাবেন। কিন্তু  এক ইন্টার্ন চিকিৎসক তাকে তখনই চলে যেতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অন্য ইন্টার্ন চিকিৎসকরা রোগীর ওই স্বজনকে মারধর করে ওয়ার্ড থেকে বের করে দেয়। 

হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নাহিদ জানান, তাদের এক ইন্টার্ন চিকিৎসক রাউন্ডের আগে মহিলা মেডিসিন ওয়ার্ডে রোগীর সঙ্গে থাকা অতিরিক্ত স্বজনদের বের হয়ে যেতে বলেন। এসময় এক রোগীর স্বজন আপত্তি জানিয়ে ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ করে। পরে তাকে ২-১ টি  চড়-থাপ্পড় দেওয়া হয়। 

এ ঘটনায় শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মুস্তাফিজুর রহমান জানান, রোগীর ভিজিটর নিয়ন্ত্রণে আনতে কিছু লোক তিনটি গেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসকের রাউন্ড চলাকালীন ওয়ার্ডেও ভিজিটর নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এ নিয়ে হয়তো ভিজিটর ও চিকিৎসকদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে ঝামেলা মিটমাট করে দেওয়া হয়েছে।

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী