‘সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কোনও কারণ নেই’

রংপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৭, ২০:০১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ২০:০১

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার (অব.) শাহাদত হোসেন চৌধুরী রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শঙ্কার কোনও কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার (অব.) শাহাদত হোসেন চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন যেকোনও মূল্যে বদ্ধপরিকর। এ ব্যাপারে কারও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রসিক নির্বাচন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন ইসি।

তিনি আরও বলেন, ‘নির্বাচনি আচরণবিধি যে দলের প্রার্থীই ভঙ্গ করবে কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে একজন মেয়র প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।’

বিএনপি মেয়র প্রার্থীর আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানাতে চাই- কোনও আশঙ্কা করবেন না। নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

মতবিনিময়কালে রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা শাহাতাব উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়াও নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও পুলিশ অফিসার ও প্রার্থীদের পুলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে বলে ইসি জানিয়েছেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের