মহিমাগঞ্জে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ

গাইবান্ধা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ০১:৪৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ০১:৫০

আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠান রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ সুগার মিলের ২০১৭-২০১৮ সালের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

অনুষ্ঠানে জানানো হয় চলতি মৌসুমে এ মিলে ৭০ হাজার মেট্রিক টনআখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর মিলস গেটস সাবজোনসহ ৮টি সাবজোনের আওতায় বিভিন্ন এলাকায় ৫ হাজার ৪০০ একর জমিতে আখ চাষ হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে আখ চাষ সম্পন্ন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও বিএসএফআইস প্রধান (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী হারেজ আলী।

মহিমাগঞ্জ সুগার মিলের ব্যস্থাপনা পরিচালক ইউসুফ আলী সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীলাব্রত কর্মকার, সহকারী কমিশনার ভূমি রাফিউল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে মিলের শ্রমিক-কর্মচারী ও আখ চাষিরা উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে